শিবগঞ্জে ৮৬ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পেলেন ল্যাপটপ

আরিফুল ইসলাম, বগুড়া avatar   
আরিফুল ইসলাম, বগুড়া
শিবগঞ্জে ৮৬ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পেলেন ল্যাপটপ
শিবগঞ্জে ৮৬ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পেলেন ল্যাপটপ
****

তথ্য প্রযুক্তির মাধ্যমে পাঠদানকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ৮৬ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়েছে। এই উদ্যোগ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হয়।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

বৃহস্পতিবার (৯ মে) বিকেল ৩টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান শিক্ষকদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন। বিতরণকৃত ল্যাপটপগুলো দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন কোম্পানি সরবরাহ করেছে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুন নাহার, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

এই উদ্যোগ শুধু শিক্ষক সমাজকে প্রযুক্তিনির্ভর করবে না, বরং শিক্ষার্থীদেরও এক নতুন ধারার শিক্ষার পথে নিয়ে যাবে। সময়োপযোগী এই পদক্ষেপকে শিক্ষাবিদরা সাধুবাদ জানিয়েছেন।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator