শেরপুরে রাস্তা বন্ধের অভিযোগ, তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন..

Badsha Alam avatar   
Badsha Alam
শেরপুরে রাস্তা বন্ধের অভিযোগ, তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন..
শেরপুরে রাস্তা বন্ধের অভিযোগ, তদন্ত চেয়ে ইউএনওর কাছে আবেদন..
****

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

বাদশা আলম, বগুড়া:

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট এলাকায় দীর্ঘদিনের ব্যবহৃত একটি চলাচলের রাস্তা অবৈধভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় (মঙ্গলবার ৯ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এক বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য।
আবেদনকারী মোছা. মুক্তি খাতুন উপজেলার সুঘাট গ্রামের বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম মতিউর রহমানের মেয়ে। অভিযোগে তিনি উল্লেখ করেন, গ্রামের প্রায় ৪০ বছরের পুরোনো একটি জনসাধারণের চলাচলের রাস্তা স্থানীয় ব্যক্তি মো. রাসেল রানা বন্ধ করে দিয়েছেন। এতে গ্রামের সাধারণ মানুষ, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
লিখিত আবেদনে আরও বলা হয়, রাস্তা বন্ধ করে দেওয়ার পাশাপাশি তাঁদের পারিবারিক পুকুর জোরপূর্বক দখল করে মাছ চাষ করা হচ্ছে। পুকুর ও জমিজমার অংশ বুঝে চাইলে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ কারণে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে রাসেল রানা বলেন, আমার নিজস্ব জায়গায় বাড়ি নির্মাণ করছি। বাড়ি নির্মাণের আগে তাঁদের রাস্তার বিষয়টি সমাধান করার জন্য বলেছিলাম। নতুন রাস্তা নির্মাণ করতে চাইলে আমরা পূর্ণ সহযোগিতা করব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগে উল্লিখিত বিষয়গুলো তদন্ত করে দেখা হবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator