সাতখামাইর রেলস্টেশনে বৃক্ষ ভেঙ্গে ফেলার প্রতিবাদে যুবসমাজের মানববন্ধন..

Md Sale avatar   
Md Sale
সাতখামাইর রেলস্টেশনে বৃক্ষ ভেঙ্গে ফেলার প্রতিবাদে যুবসমাজের মানববন্ধন..
সাতখামাইর রেলস্টেশনে বৃক্ষ ভেঙ্গে ফেলার প্রতিবাদে যুবসমাজের মানববন্ধন..
সাতখামাইর রেলস্টেশনে বৃক্ষ ভেঙ্গে ফেলার প্রতিবাদে যুবসমাজের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি - গাজীপুর 

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনে রোপণকৃত বৃক্ষ ভাঙচুরের প্রতিবাদে এ..

সাতখামাইর রেলস্টেশনে বৃক্ষ ভেঙ্গে ফেলার প্রতিবাদে যুবসমাজের মানববন্ধন

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

বিশেষ প্রতিনিধি - গাজীপুর 

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনে রোপণকৃত বৃক্ষ ভাঙচুরের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকার সচেতন যুবসমাজ।

জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় যুবসমাজের উদ্যোগে সাতখামাইর রেলওয়ে স্টেশনের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে প্ল্যাটফর্মের ফাঁকা স্থানে প্রায় দুই শতাধিক ফুল, ফল ও ঔষধি গাছ রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও স্টেশন এলাকাকে সবুজে ঘেরা একটি মনোরম পরিবেশে রূপ দিতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এসব বৃক্ষরোপণ করা হয়েছিল।

অভিযোগ রয়েছে, গত রাতে এলাকার বাচ্চু নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা রোপণ করা গাছগুলোর অনেকগুলো ভেঙে ফেলে এবং উপড়ে নষ্ট করে দেয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পরিবেশ সচেতন মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এর প্রতিবাদে বুধবার (১৭ জুন ২০২৬) সকাল ১০টায় সাতখামাইর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের সচেতন নাগরিক, যুবসমাজ, পরিবেশপ্রেমী ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। যারা জনস্বার্থে রোপণ করা গাছ ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় অংশগ্রহণকারীরা "গাছ বাঁচাও, পরিবেশ বাঁচাও — বৃক্ষ ধ্বংসকারীদের বিচার চাই" স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মানববন্ধন কর্মসূচি।

মানববন্ধন থেকে বক্তারা ভবিষ্যতে এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং সাতখামাইর রেলস্টেশন এলাকাকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

No comments found


News Card Generator