close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

শার্শায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, অর্থদণ্ড প্রদান..

JAKIR HOSSAIN avatar   
JAKIR HOSSAIN
যশোরের শার্শার বাগআঁচড়ায় দুটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আহম্মাদ আলী ও মশিয়ার রহমান নামে দুই ব্যক্তিকে ৪০ (চল্লিশ হাজার) টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।..

বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার বাগআঁচড়া ঘোষ পাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম।

জানা গেছে, শার্শা উপজেলা সরকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মখদুম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের যৌথ টিম বাগআঁচড়া ঘোষপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় চিটাগুড়, চিনি, ফিটকিরি ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরীর অপরাধে ঐ দুইজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অভিযানকালে শার্শা থানা পুলিশের সদস্য ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নিয়াজ মাখদুম জানান, জনস্বার্থে ভেজাল খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Walang nakitang komento


News Card Generator