শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা
শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা
****

 

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা। কীটনাশক গ্যাস ট্যাবলেট সেবনের পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

বুধবার গভীর রাত আড়াইটার দিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত নজরুল ইসলাম উপজেলার ৪ নম্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তোষাই জোড়গাড়ি গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় ইউপি সদস্য মফিদুল ইসলাম জানান, প্রায় দুই থেকে আড়াই বছর আগে হঠাৎ করেই নজরুল ইসলামের শরীরের বাম পাশ অবশ হয়ে যায়। এরপর থেকে তিনি কষ্ট করে চলাফেরা করতেন এবং দৈনন্দিন নানা কাজে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও মানসিক হতাশা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

নিহতের ছোট ভাই রিমন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খান নজরুল ইসলাম। পরে সবার অগোচরে তিনি কীটনাশক গ্যাস ট্যাবলেট সেবন করেন। অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

Không có bình luận nào được tìm thấy


News Card Generator