close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

সেতাবগঞ্জে ১১ জোটের বিশাল নির্বাচনী জনসভা, দাড়ি–পাল্লায় ভোট চাইলেন একেএম আফজালুল আনাম..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

দিনাজপুরের সেতাবগঞ্জে আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত বিশাল নির্বাচনী জনসভায় ১১ জোটের প্রার্থী একেএম আফজালুল আনাম ইসলামী রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি দাড়ি–পাল্লা প্রতীকে ভোট দিন।”জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “জনগণ আমাকে নির্বাচিত করলে আগামী পাঁচ বছর বিরল ও বোচাগঞ্জ—এই দুই উপজেলার মানুষের খাদেম হিসেবে কাজ করবো, ইনশাল্লাহ।” তিনি বলেন, ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফ কায়েম করা সম্ভব। এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “দেশ ও জাতির কল্যাণে সঠিক নেতৃত্ব নির্বাচন করা এখন সময়ের দাবি।” জনসভায় ১১ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভাস্থলে দাড়ি–পাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 

 

No se encontraron comentarios


News Card Generator