সেলিমুজ্জামান সেলিম এমপির প্রচেষ্টায় মুকসুদপুরে থামলো রূপসী বাংলা এক্সপ্রেস
মুকসুদপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের প্রথম যাত্রাবিরতি উপলক্ষে ১৪ এপ্রিল (মঙ্গলবার) দুপুর ১২টায় মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলা নববর্ষের প্রথম দিনে ঢাকা–বেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস (৮২৭/৮২৮) ট্রেনটি প্রথমবারের মতো মুকসুদপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। এ উপলক্ষে স্টেশন প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। এ সময় তাঁর সহধর্মিণী সাবরিনা আহম্মেদ শুবরাও উপস্থিত ছিলেন এবং ট্রেন থেকে নেমে অনুষ্ঠানে অংশ নেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান শরীফ রাফিকুজ্জামান, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ী জে.টি.আই (টিএন্ডসি) মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন, “ঢাকা–বেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস এবং খুলনা–ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের মুকসুদপুরে যাত্রাবিরতির জন্য এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিষয়টি রেলমন্ত্রীর নজরে আনলে তিনি জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে ট্রেনটির ২ মিনিটের যাত্রাবিরতির অনুমোদন দেন। তারই ধারাবাহিকতায় আজ তা বাস্তবায়ন হলো।”
তিনি আরও বলেন, “খুলনা–ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটিরও মুকসুদপুর স্টেশনে যাত্রাবিরতির জন্য দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হবে।”
সেলিমুজ্জামান সেলিম এমপির প্রচেষ্টায় মুকসুদপুরে থামলো রূপসী বাংলা এক্সপ্রেস..
Ingen kommentarer fundet



















