সাতক্ষীরার তালায় কৃষি সম্প্রসারণের অন্তর্ভুক্তিমূলক লবি মিটিং অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
তালা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্তর্ভুক্তিমূলক লবি মিটিং অনুষ্ঠিত হয়েছে, যেখানে পিআরভিডব্লিউ প্রকল্পের আওতায় কৃষি উন্নয়নের চাহিদা পূরণের বিষয়ে আলোচনা করা হয়..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরার তালা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে রবিবার (০১ জুন '২৫) সকালে উপজেলা পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে অন্তর্ভুক্তিমূলক পরিসেবা ও চাহিদা পূরণ বিষয়ক লবি মিটিং অনুষ্ঠিত হয়।

উইমেন জব ক্রিয়েশন সেন্টার কর্তৃক বাস্তবায়িত পিআরভিডব্লিউ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন। উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিএম শাওন, আফরোজা আক্তার রুমা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহাসীন আলী সরদার, উদ্ভিদ সংরক্ষণ অফিসার বেলাল হোসেন, সাংবাদিক ও প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমানসহ কৃষি অধিদপ্তরের স্টাফসহ সংস্থার উপকারভোগিরা।

Inga kommentarer hittades


News Card Generator