সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে রোকেয়া মনসুর মহিলা কলেজের সামনে থেকে র‍্যালিটি শুরু হয় এবং ব্রিজের দক্ষিণ পারে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রোকনুজ্জামান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন। তিনি বলেন, "বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য একটি গৌরবময় দিন। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।"

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিঃ আইয়ুব হোসেন মুকুল। তিনি বলেন, "বিএনপি সবসময় জনগণের পক্ষে কাজ করেছে এবং করবে। আমাদের লক্ষ্য গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রতিষ্ঠা করা।"

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ মনিরুল ইসলাম মনু, উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, এবং উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম। তারা সবাই দলীয় ঐক্য ও জনগণের সেবায় আরও শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান জানান।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাবেক আহবায়ক আল মাহমুদ ছট্টু, রতনপুরের সাবেক আহবায়ক রফিকুল ইসলাম বাবু, মৌতলার সাবেক আহবায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

র‍্যালি ও সমাবেশে বিপুল পরিমাণ সমর্থক ও নেতাকর্মীর উপস্থিতি ছিল, যা স্থানীয় রাজনীতিতে বিএনপির শক্তিশালী অবস্থানকে প্রমাণ করে। দীর্ঘদিন পর আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দীন এর নেতৃত্বে এই বৃহৎ আয়োজন কালিগঞ্জে বিএনপির সংগঠনিক শক্তি পুনর্গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই সমাবেশে বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করেন এবং ভবিষ্যতে দলের নেতৃত্বে একটি শক্তিশালী আন্দোলনের আহ্বান জানান। তারা বলেন, "জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা সর্বদা প্রস্তত।"

Walang nakitang komento


News Card Generator