close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের পৃথক দুটি নির্বাচনী জনসভা ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের পৃথক দুটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের পৃথক দুটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি '২৬) বিকালে কাথন্ডা বাজারে বাঁশদহা, বৈকারী ও কুশখালী ইউনিয়নবাসীর আয়োজনে বৈকারী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী মন্ডলের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী কোন মানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যেদিন খইতলার বাঁধ ভেঙেছিল, সেদিন কোনো নেতা আসেনি এই বাঁধ বাঁধতে। সেদিন আমি এসেছিলাম আলিপুর ইউনিয়ন থেকে হাজার হাজার লোক নিয়ে এসেছিলাম। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং থাকব। তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল। সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। ধানের শীষের গণজোয়ারে ভোট বিপ্লবের মধ্য দিয়ে সাতক্ষীরা-২আসনে আমি এমপি নির্বাচিত হবো ইনশাঅল্লাহ। জাতীয়তাবাদী দল উন্নয়ন ও শান্তির জন্য ইনশাআল্লাহ মানুষ তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি সাতক্ষীরা-২আসনে এমপি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবো। আমার নির্বাচনী এলাকায় কোন কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। এছাড়াও সাতক্ষীরাবাসীর জন্য একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ ও বেকারত্ব দূরীকরণে সাতক্ষীরার সুন্দরবন চেক্সটাইল মিল পূণরায় চালু করার ব্যবস্থা করবো। 

তিনি আরো বলেন, একটি দল ধর্মের দোহাই দিয়ে বেহেস্তের প্রলোভন দেখাচ্ছে। অথচ তারা দেশের শরীয়া আইন প্রতিষ্ঠা করতে চায় না। এরা ক্ষমতালোভী স্বাধীনতা বিরোধী। তাদের মুখে এক কাজে আরেক। এরা দেশটাকে পাকিস্তান বানাতে চায়। সেই দলের হেড অফিসও পাকিস্তানে। যে পাকিস্তানের মূল পেশা হচ্ছে ভিক্ষাবৃত্তি। আগামী ১২ ফেব্রুয়ারি দেশকে রক্ষা করতে আপনাদের মূল্যবান ভোটটি ধানের শীষে দিবেন ইনশাআল্লাহ। 
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী,   জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সাবেক সহ-সভাপতি ইউসুফ আলী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহছানুল কাদির স্বপন, কেন্দ্রীয় কৃষক দলের মাহমুদুল আলম শাহিন, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক ইউপি চেয়ারম্যান আবু রায়হান, কেন্দ্রীয় ছাত্রদলের নেতা সাইদুর রহমান শাহিন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মনজুরুল আলম বাপ্পি, সাবেক ছাত্রদল নেতা রমিজ উদ্দিন রুমি, কুশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার, ঘোনা ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি কামরুল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন বিএনপি'র সভাপতি ডা. নজরুল ইসলাম প্রমুখ। 


বৈকারী, কুশখালী ও বাঁশদহা ইউনিয়ন বিএনপি'র আয়োজনে ধানের শীষ বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা লোকে লোকারণ্য হয়ে জন সমুদ্রের রূপ নেয়। 


এ সময় বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমর্থকসহ হাজার হাজার নারী পুরুষরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম সরোয়ার।

অপরদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি '২৬) সন্ধ্যায় সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের পায়রাডাঙ্গা বাজারে শিবপুর ইউনিয়নবাসীর আয়োজনে শিবপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আবুল কালামের সভাপতিত্বে নির্বাচনী পথভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরায় ধানের শীষের জোয়ার উঠেছে। ধানের শীষের জোয়ার দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। ধানের শীষের ভোটারদের ভয় দেখাচ্ছে একটি দল। আমরা ধৈর্য ধারণ করছি। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল বিএনপি এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবার দেশের প্রধানমন্ত্রী হবে। জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে সাতক্ষীরা বাসির সকল চাওয়া পাওয়া পূরণ করা হবে ইনশাল্লাহ। 

নির্বাচনী পথভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আহসানুল কাদির স্বপন।

নির্বাচনী পথসভায় জাতীয়তাবাদী দল বিএনপি'র ধানের শীষ প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পায়রাডাঙ্গা বাজারের নির্বাচনী পথসভাস্থল। 

এ সময় বিএনপি'র বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শিবপুর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator