close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

সাংবাদিক শামসুল আলমের পিতার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের শোক প্রকাশ..

MD ABDUL MAZID KHAN avatar   
MD ABDUL MAZID KHAN
****

সাংবাদিক শামসুল আলমের পিতার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের শোক প্রকাশ

 

খাঁন মোঃ আঃ মজিদ দিনাজপুর জেলা প্রতিনিধি 

 

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সদস্য এবং সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য, সচিব শামসুল আলমের পিতা আব্দুর রহমান (আয়ু ৭১) মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

মৃত্যুকালে তিনি ৫ পুত্র সন্তান ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার, দুপুর আনুমানিক ১টার সময় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ওইদিন রাত ১০টায় সেতাবগঞ্জ রেলওয়ে ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় এবং স্থানীয় মেলার গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

 

মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং-রাজ-২৯৩৬)-এর সভাপতি মোফাচ্ছিলুল মাজেদ, সহ-সভাপতি কুরবান আলী সোহেল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, অর্থ সম্পাদক তাজেদুর রহমান মানিক, এবং সদস্য খাঁন মোঃ আঃ মজিদ। তারা এক বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

সাংবাদিক সমাজে তাঁর এই অকস্মাৎ মৃত্যুর খবর শোকের ছায়া ফেলেছে।

 

 

没有找到评论


News Card Generator