সাংবাদিক কামালের কাকা নুরুল ইসলামের ইন্তেকাল

Juwel Hossain avatar   
Juwel Hossain
সাংবাদিক কামালের কাকা নুরুল ইসলামের ইন্তেকাল
সাংবাদিক কামালের কাকা নুরুল ইসলামের ইন্তেকাল
****

সিরাজগঞ্জের কাজিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক টি এম কামালের বড় কাকা নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

তিনি শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে কাজিপুর উপজেলার মেঘাই গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

নুরুল ইসলাম ছিলেন সাবেক ছাত্রনেতা টি এম শফিকুল ইসলামের পিতা, কাজিপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি টি এম ফরিদুল ইসলামের বড় ভাই এবং কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের সাবেক কর্মচারী। তিনি এলাকায় একজন সৎ, সদালাপী ও সামাজিকভাবে শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ যোহর মেঘাই দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে মেঘাই সমাজের কবরস্থানে তাকে দাফন করা হয়।

নুরুল ইসলামের ইন্তেকালে কাজিপুর প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলমসহ প্রেসক্লাবের সকল সদস্য এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়াতের রূহের মাগফিরাত কামনা করেন।

Aucun commentaire trouvé


News Card Generator