সাড়ে সাত শতাংশ (৭.৫%) রেমিটেন্স ট্যাক্স নিয়ে বিভ্রান্তি দূর করতে সরকারের স্পষ্ট ব্যাখ্যা দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের..

রিমন হোসেন avatar   
রিমন হোসেন
সাড়ে সাত শতাংশ (৭.৫%) রেমিটেন্স ট্যাক্স নিয়ে বিভ্রান্তি দূর করতে সরকারের স্পষ্ট ব্যাখ্যা  দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের..
সাড়ে সাত শতাংশ (৭.৫%) রেমিটেন্স ট্যাক্স নিয়ে বিভ্রান্তি দূর করতে সরকারের স্পষ্ট ব্যাখ্যা  দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের..
প্রেস বিজ্ঞপ্তি, ২৯ মে ২০২৬
সাড়ে সাত শতাংশ (৭.৫%) রেমিটেন্স ট্যাক্স নিয়ে বিভ্রান্তি দূর করতে সরকারের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়..

বিশ্বব্যাপী বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন অনলাইন পোর্টাল এবং অনানুষ্ঠানিক প্রচারণার মাধ্যমে “৭.৫% রেমিটেন্স ট্যাক্স” সংক্রান্ত নানা তথ্য ছড়িয়ে পড়ায় ব্যাপক বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা একটি স্পষ্ট সরকারি ব্যাখ্যা ও আনুষ্ঠানিক বিবৃতি প্রদানের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, উন্নয়ন কার্যক্রম এবং কোটি কোটি পরিবারের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রেমিটেন্স সম্পর্কিত যেকোনো তথ্য অত্যন্ত সংবেদনশীল এবং এ বিষয়ে অস্পষ্টতা তৈরি হলে প্রবাসীদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি হওয়া স্বাভাবিক।
অ্যাডভোকেট এ এন এম ঈসা বলেন, আমাদেরকে বিভিন্ন সূত্র থেকে জানানো হয়েছে যে আলোচিত ৭.৫% কর বা উৎসে কর মূলত কিছু নির্দিষ্ট ব্যবসায়িক, বাণিজ্যিক, সেবা, কমিশন, রাজস্ব বণ্টন বা অনুরূপ আন্তর্জাতিক আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এটি সাধারণ প্রবাসী শ্রমিক, চাকরিজীবী বা প্রবাসী বাংলাদেশিদের নিজ পরিবারের জন্য পাঠানো ব্যক্তিগত রেমিটেন্সের ওপর আরোপিত কোনো কর নয় বলে আমরা জানতে পেরেছি।
তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত লক্ষ লক্ষ বাংলাদেশি তাদের বাবা-মা, স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজন এবং পরিবারের ভরণপোষণের জন্য বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে অর্থ পাঠিয়ে থাকেন। যদি সাধারণ মানুষ ভুলভাবে ধারণা করেন যে তাদের পাঠানো পারিবারিক রেমিটেন্সের ওপর ৭.৫% কর আরোপ করা হয়েছে, তাহলে তা বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং দেশের অর্থনীতির জন্যও ক্ষতিকর হতে পারে।
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হচ্ছে যেন দ্রুত একটি সুস্পষ্ট ও জনবান্ধব সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করা প্রয়োজন—
১. ৭.৫% কর কোন ধরনের লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য।
২. সাধারণ প্রবাসীদের পারিবারিক রেমিটেন্স এর আওতাভুক্ত কি না।
৩. ব্যক্তিগত ব্যাংক হিসাব বা পরিবারে অর্থ প্রেরণের ক্ষেত্রে কোনো নতুন কর আরোপ করা হয়েছে কি না।
৪. সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের সত্যতা কতটুকু।
অ্যাডভোকেট এ এন এম ঈসা আরও বলেন, প্রবাসীদের স্বার্থ রক্ষা করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। যারা দেশের বাইরে কঠোর পরিশ্রম করে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, তাদের মাঝে কোনো ধরনের ভয়, উদ্বেগ বা ভুল তথ্য ছড়িয়ে পড়া উচিত নয়। এ কারণে দ্রুত সরকারি অবস্থান স্পষ্ট করা সময়ের দাবি।
এম এ রউফ (কাতার)
সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটি 
 সকল প্রবাসী বাংলাদেশিকে অনুরোধ করেন, কোনো গুজব বা অনির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ও ওয়েবসাইটের তথ্য অনুসরণ করার জন্য।
বিনীত,
অ্যাডভোকেট এ এন এম ঈসা
প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক
“দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদ
এম এ রউফ (কাতার)
সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটি
“দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা
রিমন  হোসেন সৌদি 
রেয়াজ আবু সাইদ ইতালি 
হাকিকূল ইসলাম খোকন  আমেরিকা 
কবির আহমেদ মাসূম লন্ডন 
শাহিন তালুকদার দুবাই 
এডভোকেট জিয়াউর রহমান  বাংলাদেশ 
ইসমাইল খান বাংলাদেশ 
মেজর ইমরান 
কর্নেল ফেরদৌস  আজিজ 
লায়ন শাহিদা পারভীন রতনা 
নাসরিন আক্তার তরফদার 
ইয়াসমিন রহমান বকূল 
সকল সহযোদ্ধা ১৯৫ টা দেশের প্রমুখ।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন
Tidak ada komentar yang ditemukan


News Card Generator