রাজধানীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করল ভয়েস অব ইনসাফ..

Touhid Sarkar avatar   
Touhid Sarkar
রাজধানীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করল ভয়েস অব ইনসাফ..
রাজধানীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করল ভয়েস অব ইনসাফ..
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’।..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন’। ঈদের আনন্দ সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার মহৎ উদ্দেশ্য নিয়ে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

বৃহস্পতিবার (২৮ মে) আয়োজিত মাংস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুজিবুর রহমান। তিনি বলেন, "ঈদের প্রকৃত আনন্দ তখনই সার্থক হয়, যখন তা সবার মাঝে ভাগ করে নেওয়া যায়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন ঈদের দিন আনন্দের অংশীদার হতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন সবসময় মানবতার কল্যাণে এবং পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।" এ সময় তিনি সমাজের সামর্থ্যবান ও বিত্তবানদেরও দুস্থদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আব্দুর রহমান ও ফজলুর রহমান মিরাজ, মানবাধিকার কর্মী মোজাম্মেল হোসেন এবং আবু সালেহ। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সংগঠনের একঝাঁক উদ্যমী স্বেচ্ছাসেবক ও নেতৃবৃন্দ নিরলসভাবে দায়িত্ব পালন করেন।

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator