close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল, ভোক্তা অধিকার অধিদপ্তর, শ্রীমঙ্গল পৌরসভা ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি-..

Md Rana avatar   
Md Rana
রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল, ভোক্তা অধিকার অধিদপ্তর, শ্রীমঙ্গল পৌরসভা ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি-এর যৌথ উদ্যোগে শ্রীমঙ্গল শহরে বিভিন্ন রোডে বাজার প..

রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল, ভোক্তা অধিকার অধিদপ্তর, শ্রীমঙ্গল পৌরসভা ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি-এর যৌথ উদ্যোগে শ্রীমঙ্গল শহরে বিভিন্ন রোডে বাজার পর্যবেক্ষণ করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন এর নেতৃত্বে বাজারে  এ পর্যবেক্ষণ কার্যক্রম শুরু হয়।

এসময়  বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ওজন ও মাপের সঠিকতা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় সার্বিক বিষয় তদারকি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক মো. আল- আমিন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। 

এছাড়া বাজার পর্যবেক্ষণ কার্যক্রমে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

Walang nakitang komento


News Card Generator