close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

রাউজানের পাহাড়তলীতে জামায়াতে ইসলামীর ইফতার ও ঈদ উপহার বিতরণ..

Md. Nezam Uddin avatar   
Md. Nezam Uddin
রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের প্রায় ১৬০টি আর্থিকভাবে অসচ্ছল পরিবারের নিকট ইফতার সামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়..

বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়ন শাখার উদ্যোগে অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের প্রায় ১৬০টি আর্থিকভাবে অসচ্ছল পরিবারের নিকট ইফতার সামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়।৭ই মার্চ শনিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাউজান উপজেলার সম্মানিত আমীর, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সমাজসেবক জননেতা জনাব শাহাজাহান মঞ্জু। এসময় তিনি বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। জামায়াতে ইসলামী সবসময় মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

Комментариев нет


News Card Generator