নেজাম উদ্দীন, রাঙ্গুনিয়া: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন থেকে অপহৃত সাত বছর বয়সী শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাত প্রায় ১১টা ৪০ মিনিটে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ও গোয়েন্দা দলের যৌথ বিশেষ অভিযানে সরফভাটা ইউনিয়নের বালুরটাল এলাকার একটি ভবন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওয়াসিফা উপজেলার পশ্চিম সরফভাটা এলাকার হাফেজ মোহাম্মদ শরিফের বাড়ির বাসিন্দা মোহাম্মদ দেলোয়ারের মেয়ে। এর আগে সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় তুলে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর শিশুটির পরিবার দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ উদ্ধার অভিযানে নামে। শিশুটির বাবা মোহাম্মদ দেলোয়ার জানান, অপহরণের ঘটনায় তাদের এক নিকট আত্মীয়ের সম্পৃক্ততা রয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, ঘটনার পর ওই ব্যক্তি কয়েকবার তাদের সঙ্গে দেখা করে শিশুকে উদ্ধারে সহযোগিতার আশ্বাস দিলেও পরে মঙ্গলবার
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সন্ধ্যায় ফোন করে মুক্তিপণ দাবি করে। তিনি মেয়েকে ভিডিও কলে দেখানোর অনুরোধ করলে অপহরণকারীরা তা না দেখিয়ে ফোন কেটে দেয়। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে সহযোগিতার অভিযোগে ওই আত্মীয়ের স্ত্রীকেও থানায় নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ফয়সাল নামে একজন তার মামা আজিম উদ্দিনের ছেলে বলেও তিনি দাবি করেন। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর থেকেই বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বালুরটাল এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়। দক্ষিণ
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, “অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করে। বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের স্বার্থে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।”
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।