চাঁদপুর প্রতিনিধি: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই মানচিহ্ন ব্যবহার করার অভিযোগে চাঁদপুর শহরের তিনটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসট
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
িআই) কুমিল্লা আঞ্চলিক কার্যালয় ও চাঁদপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের পুরান বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিএসটিআই সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ছাড়াই ‘মানচিহ্ন’ ব্যবহারের দায়ে প্রতিটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৫ হাজার ট
াকা জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো— পুরান বাজারের টিন বাজার এলাকার মীম ফুড প্রোডাক্টস, ডালপট্টি এলাকার প্রাইম ফুড প্রোডাক্টস এবং হরিসভা রোড এলাকার হাজী ফুড প্রোডাক্টস। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। প্রসিকিউটর হিসেবে দায়
িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল। অভিযান শেষে মো. আমিনুল ইসলাম শাকিল বলেন, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং লাইসেন্সবিহীনভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।