রামনাবাদ সেতুর কাজ শুরু, গলাচিপায় নতুন সম্ভাবনা: নূর

Md Hamidul Islam avatar   
Md Hamidul Islam
পটুয়াখালী-৩ আসনের দীর্ঘদিনের প্রত্যাশিত গলাচিপা রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সেতুটি নির্মিত হলে গলাচিপা, দশমিনা ও বাউফলসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলার সাথে ঢাকাসহ দেশের অন্যান্য অ..

পটুয়াখালী-৩ আসনের জনগণের বহুল প্রতীক্ষিত গলাচিপা রামনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) লেবুখালী–বাউফল–গলাচিপা–আমড়াগাছিয়া জেলা মহাসড়কের (জেড-৮৮০৬) ৭০তম কিলোমিটারে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীর উপর নির্মিতব্য ‘রাবনাবাদ সেতু’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নূর এমপি।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নির্মাণাধীন এ সেতুর এক প্রান্ত হরিদেবপুর এবং অপর প্রান্ত গলাচিপার সাথে সংযুক্ত হবে। সেতুটি বাস্তবায়িত হলে গলাচিপা, দশমিনা ও বাউফল উপজেলার সাথে সরাসরি এবং রাঙ্গাবালী উপজেলার সাথে পরোক্ষভাবে পটুয়াখালী সদর, বরগুনা ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপিত হবে।

স্থানীয়দের প্রত্যাশা, রামনাবাদ সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator