close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রাজনগরে ওয়াজ মাহফিল হতে কিস্তিতে কেনা  সিএনজি গাড়ি চুরি ।..

Sanjoy Malakar avatar   
Sanjoy Malakar
মৌলভীবাজারের রাজনগরে ওয়াজ মাহফিল দেখতে এসে কিস্তিতে কেনা সিএনজি চালিত অটোরিকশা হারিয়েছেন এক চালক।বাজাজ কোম্পানির ২লাইটের  সিএনজি টির নাম্বার মৌলভীবাজার ১৩-৫১২।..

১৪ফেব্রুয়ারী (শনিবার)  দিবাগত রাত ১১টার পরে ঘটে অটোরিকশা চুরির এই ঘটনা।
‎চালক সূত্রে জানাযায়, তিনি কিস্তিতে এই সিএনজি ক্রয় করেছিলেন।আজ মৌলভীবাজার সিএনজি শো রুমে কিস্তি দিয়ে আসছিলেন তিনি।মৌলভীবাজার থেকে নিজ বাড়ি রাজনগরের সোনাপুর গ্রামে যাওয়ার সময় উপজেলার উত্তরভাগ ইউনিয়নের মুটুকপুর গ্রামে চলমান ওয়াজ মাহফিল দেখার জন্য তিনি সিএনজি টি ওয়াজের স্থানের পাশের একটি বাড়িতে রেখে যান।
‎১০মিনিট পর ফিরে এসে তিনি আর গাড়িটি খুজে পাননি।গাড়িটি দেখতে না পেয়ে তখন কান্নায় ভেঙ্গে পড়েন কিস্তিতে কেনা সিএনজি ড্রাইভার শাহেল।
‎তার কান্নায় আশেপাশের লোকজন জড়ো হোন এবং চথুর্দিকে খোজাখোজি করেন।অনেক খোজাখুজির পরও গাড়িটি পাওয়া যায়নি।

ড্রাইভারের আকুল মিনতি মৌলভীবাজার ১৩-৫১২ সিরিয়ালের এই গাড়িটির কোনো সন্ধান যদি কেউ পায় তাহলে (01304-703223) নাম্বারে যোগাযোগ করার জন্য।

এমন চুরির ঘটনায় সাধারণ জনমনে বিষন্নতা নেমে এসেছে।ধর্মীয় অনুষ্ঠান দেখতে আসা ধর্মপ্রান মানুষের সম্পদ যদি ধর্মস্থান হতে চুরি হয় তাহলে মানুষের ধর্মীয় অনুষ্ঠানের প্রতি মানুষের আগ্রহ কমবে বলে ধারনা করেন উপস্থিত জনতা।

‎অনেকে বলেন ওয়াজ মাহফিলে অনেক দূর দূরান্তের ভক্ত অনুরাগীদের সমাগম হয়।কিন্তু যদি চুর চক্রের এমন চুরি অব্যাহত থাকে তাহলে মানুষ দুরে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার মানসিকতা হারিয়ে ফেলবে।
এমন চুর চক্রের নিধন এবং নিজেদের জানমালের নিরাপত্তা দাবি করেন এলাকার জনগন।

没有找到评论


News Card Generator