close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

‎রাজনগরে নিজ আঙ্গিনায় ধানের শীষের শেষ উঠান বৈঠক করলেন বিএনপির সভাপতি।..

Sanjoy Malakar avatar   
Sanjoy Malakar
‎মৌলভীবাজারের রাজনগরে চলছে সকল বড় দলের শেষ দিনের নির্বাচনী প্রচারনা।প্রচারনার ঝড় বৈছে তৃনমূলেও।..

সোমবার (৯ফেব্রুয়ারী) উপজেলার  মুন্সিবাজার ইউনিয়নে নিজ দলের শেষ দিনের উঠান বৈঠক করলেন ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আশিক আলী। ইতিপূর্বে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে নেতৃবৃন্দ সহ প্রচারনা করেন তিনি।

‎তারই ধারাবাহিকতায় শেষ দিনে নিজ ওয়ার্ড ৫নং খলাগাঁওয়ের সকল ভোটারদের নিয়ে সভা করেন তিনি।সভায় ওয়ার্ডের জাতি, ধর্ম, বর্ন, দল,মত নির্বিশেষ সকল ভোটার উপস্থিত ছিলেন।

‎সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্বাস আলী,মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান জনাব রাহেল হোসেন,উপজেলা যুবদল নেতা ও ইউপি সদস্য জনাব হেলাল আহমেদ প্রমূখ সহ স্থানীয় মুরুব্বিয়ানগন।

‎অতিথীবৃন্দ নিজ নিজ ভাষনে বলেন,এইবার নির্বাচনে জয়লাভ করলে বিএনপির পক্ষ থেকে অত্র এলাকার সমস্ত উন্নয়ন কাজ করা হবে।
‎বক্তারা আরো বলেন,বিগত দিনগুলোতে আমরা যেভাবে হিন্দু, মুসলিম মিলে মিশে অত্র এলাকায় বসবাস করেছি,অবশ্যই এইবার বিএনপি ক্ষমতায় গেলে সেই ধারাবাহিকতা বজায় থাকবে।

‎সভায় উপস্থিত ভোটারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন খলাগাঁও গ্রামের বিশিষ্ট ডাক্তার স্নেহাশিস ঘোষ,রাধারমন দাস,মোতলিব মিয়া,শ্রীবাস ধর প্রমূখ।উনারা নিজ বক্তব্যে এলাকাবাসী সহ সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি কে জয়যুক্ত করার আশ্বাস প্রদান করেন।

সভাপতির বক্তব্যে জনাব আশিক আলী বলেন,আমার ওয়ার্ডে সিংহভাগ ভোটার সনাতন ধর্মাবলম্বী। আমরা সব সময় মিলেমিশে বসবাস করে আসছি।তিনি সবাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার অনুরোধ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপন করেন।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator