close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রাজনগরে ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের শেষ  দিনের  জনসভা।..

Sanjoy Malakar avatar   
Sanjoy Malakar
রাজনগর উপজেলায় শেষ জনসভা করলেন মৌলভীবাজার ৩আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব নাসের রহমান।..

 

সঞ্জয় মালাকার -
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি।
৭ফেব্রুয়ারী শনিবার নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার ৩আসনের(মৌলভীবাজার - রাজনগর) বিএনপি মনোনীত প্রার্থী জনাব এম নাসের রহমান রাজনগরে উনার শেষ জনসভা করেন।জনসভায় মৌলভীবাজার- রাজনগরের বিএনপি, ছাত্রদল,যুবদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ নিজেদের বক্তব্যে ধানের শীষের পক্ষে ভোট চান।
ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান জামায়াত ইসলামের প্রার্থী জনাব আব্দুল মান্নানের সমালোচনা করে বলেন,উনি শরিকদের সাথে বেইমানি করেছেন।কুলাউড়ায় প্রমান হয়েছে জনাব আব্দুল মান্নান জামায়াত সমর্থিত প্রার্থী না।জনাব নাসের রহমান শেষ জনসভায় নেতাকর্মীদের কেন্দ্রে থাকার আহ্বান করেন।কেউ অসদুপায় অবলম্বন করলে কঠিন জবাব দেয়ার ও ঘোষনা দেন তিনি।উনার দীর্ঘ বক্তব্য জুড়ে ছিলো আগামী ১২ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য নেতাকর্মীদের নির্দেশনা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক জনাব ফয়জুল রহমান ময়ূন,যুগ্ন আহ্বায়ক জনাব রিপন মিয়া,মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি জনাবা রেজিনা নাসের,রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জনাব নুরুল ইসলাম সেলুন,সম্পাদক জনাব আব্বাস আলী,সাংগঠনিক সম্পাদক রুপক দেব,রাজনগর উপজেলা যুবদলের আহ্বায়ক রুকন আহমেদ  প্রমূখ।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator