রাজাপুরে প্রশাসনের তত্ত্বাবধানে নবজাতক ‘মুক্তি’ হস্তান্তর, পেল নতুন ঠিকানা..

আবু জাফর বিশ্বাস ঝালকাঠি avatar   
আবু জাফর বিশ্বাস ঝালকাঠি
রাজাপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীর গর্ভে জন্ম নেওয়া নবজাতক আফিফা ইয়াসমিন জান্নাত (ডাকনাম: মুক্তি)-কে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে এক দম্পতির কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটির ..

 

সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নবজাতক ‘মুক্তি’কে ঝালকাঠির কিফায়েতনগর, গাবখান ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা মো. মনির হোসেন ও তার স্ত্রীর জিম্মায় তুলে দেওয়া হয়। মনির হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল, সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন, প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম এবং প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. এনামুল হোসেন খানসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ উপজেলার বাঘরী বাজার এলাকায় মমতাজ নামের এক মানসিক ভারসাম্যহীন নারী একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরে মা ও নবজাতককে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসা ও পরিচর্যার পর প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী নবজাতক ‘মুক্তি’-কে মনির হোসেনের পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং মাকে তার ভাইয়ের জিম্মায় মোড়েলগঞ্জে পাঠানো হয়েছে।

বর্তমানে মা ও নবজাতক—উভয়েই সুস্থ রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Aucun commentaire trouvé


News Card Generator