রাজাপুরে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান জন্ম: ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য..

আবু জাফর বিশ্বাস ঝালকাঠি avatar   
আবু জাফর বিশ্বাস ঝালকাঠি
ঝালকাঠি জেলা, সংবাদদাতাঃ

ঝালকাঠির রাজাপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীর সন্তান জন্মকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে ‘পাগলী মমতাজ’ নামে পরিচিত ওই নারী স্বাধীনতা দিবসের দিনে একটি ফুটফুটে সন্তানের জন্ম দেন।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাগড়ি হাট এলাকায় দীর্ঘদিন ধরে ঘুরে বেড়ানো এই নারী হঠাৎ প্রসব বেদনায় আক্রান্ত হলে তাকে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে মা ও নবজাতক চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।


এদিকে, অসহায় ও মানসিকভাবে অসুস্থ এই নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।


এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি ওই নারীর প্রকৃত পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মা ও নবজাতক বর্তমানে সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে।


এ বিষয়ে কেউ ওই নারীর পরিচয় জানলে নিকটস্থ থানা বা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator