লঙ্কানদের হারিয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন আবারও নয় নম্বরে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজের দল।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
মে মাসে র্যাঙ্কিং হালনাগাদ করে আইসিসি, যেখানে সর্বশেষ এক বছরের পারফরম্যান্স ১০০ শতাংশ ও আগের দুই বছরের পারফরম্যান্সের ৫০ শতাংশ বিবেচনায় নেওয়া হয়। সেই অনুযায়ী বাংলাদেশ পিছিয়ে পড়েছিল, তবে এবার নিজেদের পুরনো অবস্থান পুনরুদ্ধার করেছে টাইগাররা।
শনিবার সিরিজ বাঁচানোর ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। কেবল সিরিজে টিকে থাকাই নয়, এই জয়ে দলের রেটিংয়ে যুক্ত হয়েছে দুটি মূল্যবান পয়েন্ট। এতে শ্রীলঙ্কার বিপরীতে রেটিং বাড়ানোর পাশাপাশি তাদের পয়েন্টও কেটেছে। র্যাঙ্কিংয়ে তারা নেমে গেছে পঞ্চম স্থানে, আর ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে দশ নম্বরে।
বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারত রয়েছে শীর্ষে, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।