জুন মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ডিবির কামরুল হাসান কামাল..

Md Mamun Molla avatar   
Md Mamun Molla
জুন মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ডিবির কামরুল হাসান কামাল..
জুন মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ডিবির কামরুল হাসান কামাল..
মোঃ মামুন মোল্লা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

জুন মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ডিবির কামরুল হাসান কামাল

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

 

গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ওসি কামরুল হাসান কামাল। জুন ২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়ন ও পারফরম্যান্সের অভিন্ন মানদণ্ডে তাকে এ শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রদান করা হয়।

১৬ জুন বিকেলে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসির সম্মাননা প্রদান করা হয়। মাদকদ্রব্য উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তি এবং দাপ্তরিক কার্যক্রম দক্ষতার সঙ্গে সম্পাদনের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ ওসি কামরুল হাসান কামালের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

পুরস্কার গ্রহণের পর ডিবির ওসি কামরুল হাসান কামাল জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ অর্জন তাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ এবং পুলিশ সদস্যদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

No comments found


News Card Generator