বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন লালমনিরহাট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলা বিএনপির তথ্য ও প্রচার সম্পাদক আবুল বাসার সুমনের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
স্ট্যাটাসে উল্লেখ করা হয়, সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর তিনি মোবাইলফোনে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়ে কল পান। তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
উল্লেখ্য, ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তৎকালীন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংগঠন ও আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।
তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়কারী হিসেবেও তিনি পরিচিত। উত্তরাঞ্চলের স্বার্থরক্ষায় এ আন্দোলনে তার নেতৃত্ব ব্যাপকভাবে আলোচিত হয়।
পূর্ণমন্ত্রী হিসেবে তার সম্ভাব্য দায়িত্ব নিয়ে লালমনিরহাটসহ উত্তরাঞ্চলে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। আনুষ্ঠানিক ঘোষণা এলে বিষয়টি স্পষ্ট হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
close
ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!
Keine Kommentare gefunden



















