close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পূর্বধলার প্রতিটি মানুষকে বুকে ধারণ করতে চাই— আবু তাহের তালুকদার..

Md Uzzal Mia avatar   
Md Uzzal Mia
পূর্বধলার প্রতিটি মানুষকে বুকে ধারণ করতে চাই— আবু তাহের তালুকদার

পূর্বধলার প্রতিটি মানুষকে বুকে ধারণ করতে চাই— আবু তাহের তালুকদার
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার বলেছেন, “আমি যদি আপনাদের ভোটে এমপি হতে পারি, ইনশাআল্লাহ পূর্বধলার প্রতিটি মানুষকে আমার বুকের মধ্যে জায়গা দেবো।”
সোমবার দুপুরে পূর্বধলা উপজেলা হেলিপ্যাড মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু তাহের তালুকদার বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে দলের নেতা-কর্মীরা সাহসিকতার সঙ্গে পাশে ছিলেন। নেতা-কর্মীদের এই ভালোবাসা ও সমর্থনই তার রাজনীতির সবচেয়ে বড় শক্তি।
তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকায় গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এসব গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
জনগণের ভোট ও ভালোবাসা পেলে পূর্বধলার উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার করেন বিএনপির এই প্রার্থী।
সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Keine Kommentare gefunden


News Card Generator