পটুয়াখালীতে দুই চিহ্নিত নারী মাদক কারবারি গ্রেফতার। 

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
স্টাফ রিপোর্টার :

পটুয়াখালী জেলার মহিপুর থানায় ০২ ফেব্রুয়ারী দিবাগত সোমবার  রাত ১০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহিপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাদির নেতৃত্বে মহিপুর থানা রোড এলাকায় অপারেশন পরিচালিত হয়।

অভিযানকালে উক্ত এলাকার দুইজন চিহ্নিত নারী মাদক কারবারি—শুকি ও আখি—কে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ৭৮৯ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৩,১২,০০০ টাকা), নগদ ১,৬৪,০০০ টাকা এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের পরবর্তীতে স্থানীয় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান মহিপুর ক্যাম্প কমান্ডার  ক্যাপ্টেন সাদি। এতে  আইনশৃঙ্খলা বাহিনীর  প্রতি কৃতজ্ঞতা ও  স্বস্তি প্রকাশ করেছেন মহিপুর থানার সচেতনমহল।

Walang nakitang komento


News Card Generator