close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পটুয়াখালী-৩ √ ট্রাকের চূড়ান্ত জয় || বিজয়ী নুরুল হক নূর

Md Hamidul Islam avatar   
Md Hamidul Islam
পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের ১২৪টি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফলে ১৬,৮২৪ ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নূর। বিস্তারিত ভোটের হিসাব, আগের ও চূড়ান্ত ফলাফলের তুলনা এবং ..

গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের বহুল আলোচিত নির্বাচনে বিএনপি জোট মনোনীত গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর ট্রাক প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

মোট ১২৪টি ভোটকেন্দ্রের প্রাপ্ত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ট্রাক প্রতীকে নুরুল হক নূর পেয়েছেন ৯৬,৪৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী হাসান মামুন পেয়েছেন ৭৯,৬১৯ ভোট।
এতে ১৬,৮২৪ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন নূর।

এর আগে ৮০টি কেন্দ্রের স্থানীয় ফলাফলে তিনি ৭৩,৯৩৪ ভোট পেয়ে ২৬,৩০৪ ভোটে এগিয়ে ছিলেন। তবে পূর্ণাঙ্গ ১২৪টি কেন্দ্রের ফলাফল যুক্ত হলে ভোটের ব্যবধান দাঁড়ায় ১৬,৮২৪।

 বিজয়ের পর প্রতিক্রিয়া
বিজয়ের পর নুরুল হক নূর বলেন,
“আমি কখনো কাউকে প্রতিপক্ষ ভাবিনি। পরিস্থিতি ভিন্ন হলে হয়তো আমার ওপর অনেক কিছু নেমে আসতে পারত। প্রতিহিংসা মানুষকে ধ্বংস করে।”

তিনি আরও বলেন,
“আমরা সবাই মিলেমিশে একটি নতুন গলাচিপা গড়ে তুলতে চাই। কারও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের স্বাধীনতায় বাধা দেওয়া অগণতান্ত্রিক। গণতন্ত্র মানেই মতের ভিন্নতা থাকবে, কিন্তু বিভাজন নয়।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেও শেষ পর্যন্ত স্পষ্ট ব্যবধানে ট্রাক প্রতীকের জয় পটুয়াখালী-৩ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দিয়েছে।

Aucun commentaire trouvé


News Card Generator