শুক্রবার বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার এন. এম. উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাদক ও চাঁদাবাজি কোনোভাবেই বরদাশত করা হবে না। মাদকের অবাধ বিস্তার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অতীতে প্রশাসনে গিয়ে জোরজবরদস্তি, দুর্নীতি ও সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণের যে অভিযোগ রয়েছে, সেগুলোও সহ্য করা হবে না।
প্রতিমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে হবে। দলের সকল ইউনিটকে সুশৃঙ্খলভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হবে। তিনি আরও বলেন, দুর্নীতির মাধ্যমে অর্থ গ্রহণ, জোরপূর্বক কিছু নেওয়া, জমি বা ব্যবসা প্রতিষ্ঠান দখলসহ কোনো অন্যায়ই বরদাশত করা হবে না।
তিনি আশ্বস্ত করেন, বকশীগঞ্জে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বকশীগঞ্জ থানাকে মডেল থানা হিসেবে গড়ে তোলা হবে এবং লাউচাপড়া বিনোদন কেন্দ্রের উন্নয়ন কাজ চলতি বছরেই শুরু হবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



















