close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু আর নেই..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
'আলোর পিপাসা', 'আগন্তুক' ও 'দর্পচূর্ণ'-এর মতো সিনেমায় কাজ করার পর ১৯৬৮ সালে 'রূপকুমারী' সিনেমার মাধ্যমে তিনি একক চিত্রগ্রাহক হিসেবে যাত্রা শুরু করেন।..

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি আবদুল লতিফ বাচ্চু ইন্তেকাল করেছেন। রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

বর্ণাঢ্য কর্মজীবন: ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণকারী আবদুল লতিফ বাচ্চু তার ক্যারিয়ার শুরু করেছিলেন প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে। 'আলোর পিপাসা', 'আগন্তুক' ও 'দর্পচূর্ণ'-এর মতো সিনেমায় কাজ করার পর ১৯৬৮ সালে 'রূপকুমারী' সিনেমার মাধ্যমে তিনি একক চিত্রগ্রাহক হিসেবে যাত্রা শুরু করেন। স্বাধীনতার পর 'অবুঝ মন' সিনেমায় তিনি চিত্রা জহির ও কাজী জহিরের সঙ্গে কাজ করেছেন।

পরিচালক হিসেবে অবদান: পরবর্তীতে তিনি চলচ্চিত্র পরিচালনায় আসেন এবং বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমা উপহার দেন। তার পরিচালিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে 'বলবান', 'যাদুর বাঁশি', 'দ্বীপকন্যা', 'নতুন বউ', 'মি. মাওলা' ও 'প্রতারক'। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বাচসাস পুরস্কার এবং 'ফজলুল হক স্মৃতি' পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

তিনি সরকারি সেন্সর বোর্ড ও জুরি বোর্ডেও সততা ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবেও কাজ করেছেন।

No comments found


News Card Generator