প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে সাতক্ষীরায় সেমিনার অনুষ্ঠিত ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে সাতক্ষীরায় সেমিনার অনুষ্ঠিত ..
প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে সাতক্ষীরায় সেমিনার অনুষ্ঠিত ..
সাতক্ষীরায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর '২৫) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ  আক্তারুজ্জামান। 

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, ট্রাস্ট এর পরিচালক আসিফ মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা পরিষদের প্রধান নির্বাহি এসএম মাহফুজুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইসমত জাহান সুমনা, জেলা জামায়াতের আমীর শফিকুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারী ওমর ফারুক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপীসহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি এসময় বলেন, গ্রামীন জনগোষ্ঠি বিশেষ করে দরিদ্র, সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষ যারা ন্যুনতম স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত তারা তাদের একবারে ঘরের কাছেই সম্পূর্ণ বিনামূল্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্য কমিউিনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে। জনমুখি এ কার্যক্রম ১৯৯৬ সালে গৃহীত হয় এবং তা বাস্তবায়ন শুরু হয় ১৯৯৮ সালে। কমিউনিটি ক্লিনিক গড়ে উঠেছে জনগনের দান করা জমিতে। সরকার ভবন নির্মান, সেবাদানকারী নিয়োগ, ঔষধসহ প্রয়োজনীয় যাবতীয় যন্ত্রপাতি ও উপকরণ সরবরাহ করেছে। পরিচালনা ও ব্যবস্থাপনা করছে সরকার এবং জনগণ। 

সেমিনারে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য সেবা দিতে কমিউনিটি ক্লিনিকের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

No comments found


News Card Generator