গাজীপুরের গাছা এলাকায় আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বড়বাড়ী আধুনিক ডায়াগনস্টিক সেন্টার। আম্বর আলী সরকার মার্কেটের ২য় তলায়, বড়বাড়ী মসজিদের উত্তর পাশে বড়বাড়ী বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি অল্প সময়েই স্থানীয়দের আস্থার কেন্দ্রে পরিণত হয়েছে।
বর্তমান যুগের চিকিৎসা ব্যবস্থায় নির্ভুল রোগ নির্ণয়ের গুরুত্ব বিবেচনায় প্রতিষ্ঠানটিতে সর্বাধুনিক প্রযুক্তির ডায়াগনস্টিক সেবা চালু রয়েছে। এখানে ডিজিটাল এক্স-রে, ডিজিটাল ও পি জি, ডেন্টাল এক্স-রে এবং 4D কালার আল্ট্রাসনোগ্রাফির মতো আধুনিক সুবিধা রয়েছে। পাশাপাশি ডিজিটাল ইসিজি ও ১২ চ্যানেলের হার্ট মনিটরের মাধ্যমে হৃদরোগ নির্ণয়ের ব্যবস্থাও রয়েছে।
এছাড়াও বায়োকেমিস্ট্রি, ইমিউনোলজি, সেরোলজি, হেমাটোলজি, মাইক্রোবায়োলজি ও ক্লিনিক্যাল প্যাথলজিসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা নিয়মিত করা হচ্ছে। অটোমেটেড ব্লাড কালচার, ডিজিটাল ইইজি (EEG), হরমোনাল টেস্ট, ক্যান্সার মার্কার এবং হিস্টো ও সাইটোপ্যাথলজিসহ প্রায় সব ধরনের আধুনিক ল্যাব সুবিধা একসাথে পাওয়ায় রোগীদের জন্য এটি একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে কাজ করছে।
প্রতিষ্ঠানটিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার থাকায় রোগীরা সহজেই প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারছেন। সাশ্রয়ী খরচে নির্ভুল পরীক্ষা ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে বড়বাড়ী আধুনিক ডায়াগনস্টিক সেন্টার ইতোমধ্যে গাজীপুরবাসীর কাছে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে পরিচিতি লাভ করেছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আঃ হাকিম বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জন্য সঠিক ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা। আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল দিয়ে আমরা নির্ভুল রিপোর্ট প্রদান করতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও সেবার মান আরও উন্নত করে মানুষের আস্থা ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকবে।”



















