close

লাইক দিন পয়েন্ট জিতুন!

প্লাস্টিক পলিথিন দুষণ নিরসনে ভূমিকা রাখতে সাতক্ষীরা-৪ এর এমপি প্রার্থীদের নিকট স্বারকলিপি..

Ranajit Barman avatar   
Ranajit Barman
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে চার প্রার্থীর নিকট ইয়ুথ ফর সুন্দরবন যুব টিমের পক্ষ থেকে প্লাস্টিক,পলিথিন দুষণ নিরসনে আগামীদিনে জনপ্রতিনিধি হিসাবে ভূমিকা রাখতে স্বারকলিপি প্রদান করা হ..

প্লাস্টিক পলিথিন দুষণ নিরসনে ভূমিকা রাখতে সাতক্ষীরা-৪ এর এমপি প্রার্থীদের নিকট স্বারকলিপি

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে চার প্রার্থীর নিকট ইয়ুথ ফর সুন্দরবন যুব টিমের পক্ষ থেকে প্লাস্টিক,পলিথিন দুষণ নিরসনে আগামীদিনে জনপ্রতিনিধি হিসাবে ভূমিকা রাখতে স্বারকলিপি প্রদান করা হযেছে।

ইয়ুথ ফর সুন্দরবন ও শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স এর সাধারণ সম্পাদক মুনতাকিমুল ইসলাম রুহানী বলেন বিএনপি মনোনীত প্রার্থী ড.মনিরুজ্জামান, বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী এস এম মোস্তফা আল মামুন ও জাপা মনোনীত প্রার্থী এ্যাড.আব্দুর রশিদের নিকট প্রদানকৃত স্বারকলিপিতে উল্লেখ করা হয়েছে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে প্লাস্টিক ও পলিথিন দূষণকে জাতীয় পরিবেশগত সংকট হিসাবে চিহ্নিত করে তা নিরসনে কার্যকর সংসদীয় উদ্যোগ গ্রহণকরা, পলিথিন ও শপিং ব্যাগ নিষিদ্ধ সংক্রান্ত বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়ন, সুন্দরবন সংলগ্ন উপজেলাগুলোতে পরিবেশবান্ধব কঠিন বর্জ্য (বিশেষত প্লাস্টিক) ব্যবস্থাপনা  ব্যবস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় বাজেট গ্রহণের উদ্যোগ গ্রহণ করা, সুন্দরবন কেন্দ্রিক পরিবেশ বান্ধব ও স্থানীয় জনগোষ্ঠীবান্ধব পর্যটন নীতি বাস্তবায়ন করা, সুন্দরবনের গুরুত্ব বিবেচনায় ১৪ ফেব্রুয়ারী জাতীয় সুন্দরবন দিবস ঘোষণার দাবীটি সংসদে উপস্থাপন করা, সুন্দরবন সংরক্ষণে স্বেচ্ছাসেবিদের উদ্যোগ সমূহকে প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান সহ অন্যান্য দাবী। 

বৃহস্পতিবার স্বারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন ইয়ুথ ফর সুন্দরবন যুব টিম 
ও শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্স এর সাধারণ সম্পাদক মুনতাকিমুল ইসলাম রুহানী, ইয়ুথ ফর সুন্দরবনের সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, কোষাধ্যক্ষ হাসানুর রহমান, পরিবেশ সম্পাদক ইমরান হোসেন সদস্য বিল্যাল হোসেন, রাজা নন্দী, রবিউল ইসলাম প্রমুখ।

ছবি- সাতক্ষীরা-৪ আসনের প্রার্থীদের নিকট ইয়ুথ ফর সুন্দরবনের স্বারকলিপি প্রদান।

 

لم يتم العثور على تعليقات


News Card Generator