close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

পিরোজপুরের ব্যবসায়ীদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত..

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
পিরোজপুর ষ্টেশনারী, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, ক্রোকারিজ ও হার্ডওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে..

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) সন্ধ্যায় শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি পিরোজপুর চেম্বার অব কমার্স-এর সভাপতি এবং সমিতির প্রধান উপদেষ্টা গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হারুন শেখ ও সাধারণ সম্পাদক আহসানুল কবির।

এসময় আরও উপস্থিত ছিলেন, পিরোজপুর ষ্টেশনারী, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স, ক্রোকারিজ ও হার্ডওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সামছুল আলম লিটন, সাধারণ সম্পাদক সোহাগ ফকিরসহ সমিতির অন্যান্য সদস্য ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ।

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ব্যবসায়ীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে অতিথি ও অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার করেন।

نظری یافت نشد


News Card Generator