close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

পিরোজপুরে ধানের শীষের পক্ষে নারীদের শক্ত অবস্থান, উঠান বৈঠকে ভোটের অঙ্গীকার..

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের সমর্থনে নারীদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমরিতলা গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মাস্টার মোস্তফা কামাল ফকিরের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের সহধর্মিণী রিনি আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন হাওলাদার, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার তালুকদার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, নারীরা শুধু ভোটার নন, তারা পরিবর্তনের শক্তি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নারীদের ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে অবস্থান নিতে হবে। পরিবার ও সমাজে নারীদের প্রভাব রয়েছে, সেই শক্তিকে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারিকতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুজ্জামান আকন্দ এবং সঞ্চালনা করেন শারিকতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন শেখ।

উঠান বৈঠকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদর উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্র।

Aucun commentaire trouvé


News Card Generator