close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পিরোজপুর বাজারে ভোট প্রার্থনায় লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ..

Ismail Hossen avatar   
Ismail Hossen
****

পিরোজপুর বাজারে ভোট প্রার্থনায় লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ইসমাইল হোসেন 
টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মোঃ আসাদুল ইসলাম আজাদ পিরোজপুর বাজার, মধুপুর রোড এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন।
শনিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে তিনি পিরোজপুর বাজারে পৌঁছে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তালা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
ভোটারদের উদ্দেশ্যে লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ বলেন,
“আমি ক্ষমতার জন্য নয়, জনগণের সেবা করতে নির্বাচনে এসেছি। ধনবাড়ী-মধুপুরকে একটি উন্নত, নিরাপদ ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে আপনাদের সমর্থন চাই।”
গণসংযোগকালে তিনি এলাকার উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন। তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং অনেকেই তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

לא נמצאו הערות


News Card Generator