close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

পীরগঞ্জে অভিযান চলাকালে এএসআই’র আকস্মিক মৃত্যু

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
পীরগঞ্জে অভিযান চলাকালে এএসআই’র আকস্মিক মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকস্মিকভাবে মারা গেছেন। নিহতের নাম শহিদু..

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকস্মিকভাবে মারা গেছেন। নিহতের নাম শহিদুল ইসলাম। তিনি পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

রোববার (দিবাগত রাত) আনুমানিক ১টার দিকে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সিনুয়া সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, গভীর রাতে পরোয়ানাভুক্ত আসামিকে আটক করতে পীরগঞ্জ থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পুলিশের গাড়িতে তোলার মুহূর্তে এএসআই শহিদুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

সহকর্মীরা জানান, তিনি বুকে তীব্র ব্যথার কথা বলে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা আক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন এএসআই শহিদুল ইসলাম। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে বাঁচাতে পারেননি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator