পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার উন্নয়নমুখী বাজেট ঘোষণা: আধুনিক পৌরসভা গড়ার অঙ্গীকার..

Md Asaduzzaman  avatar   
Md Asaduzzaman
পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার উন্নয়নমুখী বাজেট ঘোষণা: আধুনিক পৌরসভা গড়ার অঙ্গীকার..
পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার উন্নয়নমুখী বাজেট ঘোষণা: আধুনিক পৌরসভা গড়ার অঙ্গীকার..
পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার উন্নয়নমুখী বাজেট ঘোষণা: আধুনিক পৌরসভা গড়ার অঙ্গীকার..
আঞ্চলিক ভাষায় পড়ুন:

পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার উন্নয়নমুখী বাজেট ঘোষণা: আধুনিক পৌরসভা গড়ার অঙ্গীকার

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

মোঃ আসাদুজ্জামান 
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৮তম বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন এই বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৫২ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৪২৫ টাকা । নাগরিক সেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই উন্নয়নমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে।

আজ সোমবার (২২ জুন) দুপুরে পীরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক গোলাম রব্বানী সরদার।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক বলেন, "নাগরিক সেবার মানোন্নয়ন এবং পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেটের আওতায় পৌর এলাকার বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণ ও সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, রাস্তার আলোকসজ্জা বৃদ্ধি এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।" তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, পৌরবাসীর প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি

 উক্ত বাজেট সভায়  উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাক্তার কামাল আহম্মেদ, পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল হাকিম, উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন। 

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ  পৌরসভার   কর্মকর্তা-কর্মচারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

খবরের সাথে চ্যাট করুন (AI Chat with the News)
Powered by AI
📋 ৩ লাইনে সারসংক্ষেপ
🔍 মূল কারণ ও প্রেক্ষাপট
👥 প্রধান ব্যক্তি/পক্ষ
⚡ প্রভাব ও পরিণতি
AI Assistant
নমস্কার/সালাম! আমি এই সংবাদের বিবরণটি পড়েছি। এই খবরের যেকোনো তথ্য জানতে আমাকে প্রশ্ন করুন।
এআই ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন (AI Satirical Cartoon)
Instant Caricature
Eye News Logo

সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।

No comments found


News Card Generator