পিবিএলএস কালচারেল একাডেমির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ..

Sabir Khan avatar   
Sabir Khan
****

ছাবির খাঁন, সিলেট :

পিবিএলএস কালচারেল একাডেমি, বৈরাগীবাজারের উদ্যোগে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে এই আয়োজন করা হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) বৈরাগীবাজারে একাডেমির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কলামিস্ট আতাউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান বলেন, “দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সাহস ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁদের ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তার তুলনায় আমাদের দেওয়া কোনো উপহারই যথেষ্ট নয়। শীতের এই সময়ে সামান্য সহায়তার মাধ্যমে যদি তাঁদের কষ্ট কিছুটা লাঘব হয়—সেই মানবিক চিন্তা থেকেই এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম. এ. ওমরের সঞ্চালনায় এবং পিবিএলএস কালচারেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রশিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক এস. এম. মানিকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী এমরান শামিম ও আয়নুল হক, রাজনীতিবিদ ও শিক্ষা অনুরাগী নরুল আমিন, সমাজসেবক জাহাঙ্গির আলম, সাবেক ফুটবলার ছয়দুর রহমান এবং বাফুফে তালিকাভুক্ত রেফারি লুৎফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও দেশপ্রেমমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

没有找到评论


News Card Generator