close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পবিপ্রবিতে ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবীতে প্রো-ভিসি বরাবর স্মারক লিপি ও মতবিনিময় সভা..

Online Correspondent avatar   
Online Correspondent
বিশেষ প্রতিনিধি

 

আজ (২৬ ফেব্রুয়ারী) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ডিভিএম পুনর্বহালের দাবীতে উপ-উপাচার্য বরাবর স্মারক লিপি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তারা পূর্বে ডিভিএম ডিসিপ্লিনের নিয়মিত শিক্ষার্থী ছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৫৪তম (জরুরি) একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের প্রেক্ষিতে ডিভিএম এবং অ্যানিম্যাল হাসব্যান্ড্রি ডিগ্রি বাতিল করে তাদের বি.এস.সি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাসব্যান্ড্রি ডিগ্রির আওতায় অন্তর্ভুক্ত করা হয়।

 

পরবর্তীতে মাননীয় হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন নং ১৭৩১৮/২০২৫ মামলার রায়ে পৃথকভাবে ডিভিএম ও বি.এসসি এএইচ (অনার্স) ডিগ্রি বাতিলের সিদ্ধান্তকে আইনবহির্ভূত ঘোষণা করা হয় এবং স্বতন্ত্র কোর্সসমূহ সমান্তরালভাবে চালু রাখার নির্দেশ প্রদান করা হয়। রায়ের আলোকে শিক্ষার্থীরা তাদের একাডেমিক অবস্থান স্পষ্ট হওয়ায় পূর্বের ডিভিএম ডিগ্রি দাবী জানায়। 

 

এ বিষয়ে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, "আমরা যেহেতু ডিভিএম নিয়ে ভর্তি হয়েছি আমরা ডিভিএম নিয়েই বের হতে চাই। আমরা পরবর্তীতে কোনো আইনি জটিলতায় পড়তে চাইনা। ডিভিএম একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি, তাই আমরা আমাদের মূল ভর্তি ডিসিপ্লিন অনুযায়ী ডিভিএম ডিগ্রি পুনঃবাস্তবায়ন চাই"

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, "আমরা এএনএসভিএম অনুষদের ডীন, শিক্ষক এবং অভিজ্ঞ আইনজীবীর সাথে আলোচনা করে হাইকোর্টের রায় অনুযায়ী সিদ্ধান্ত নিবো। সর্বোপরি আমরা হাইকোর্টের বাহিরে গিয়ে আলাদাভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমাদের নাই।"

 

মতবিনিময় সভায় তিনি আরো বলেন , "যারা যেই সার্কুলারে ভর্তি হয়েছে তারা সেই ডিগ্রি নিতে চাইলে নিতে পারবে"

 

শিক্ষার্থীরা আদালতের রায় যথাযথ বাস্তবায়নের অংশ হিসেবে তাদের ডিভিএম ডিসিপ্লিনে পুনঃঅন্তর্ভুক্তির বিষয়টি সদয় বিবেচনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

Walang nakitang komento


News Card Generator