close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

পাথরঘাটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা:..

Maishatul Jannah Moume avatar   
Maishatul Jannah Moume
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।..

রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) পাথরঘাটা উপজেলা সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার বিজ্ঞ প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মিজ্ তাসলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুদরত-ই-খুদা পিপিএম-সেবা, পুলিশ সুপার, বরগুনা।

 

কর্মশালায় সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার (পাথরঘাটা)। এছাড়াও অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া, আচরণবিধি, ভোটারদের অধিকার নিশ্চিতকরণ, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

 

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তারা বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। তাই ভোটগ্রহণ কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

 

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন,

نظری یافت نشد


News Card Generator