লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা বিজিবি সদস্যরা নস্যাৎ করে দিয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিরহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিরহাট সীমান্তের ৮৫৭ নম্বর মেইন পিলারের ১৩ নম্বর সাব-পিলার সংলগ্ন এলাকায় ভারতের কুচবিহার জেলার মাথাভাঙ্গা থানার মিলরাপা গ্রামের দিক থেকে বিএসএফের সদস্যরা তিন ভারতীয় নাগরিককে সীমান্তের কাঁটাতারের কাছে নিয়ে আসে। পরে রাতের অন্ধকারে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হয়।
তবে সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি-৬১ তিস্তা ব্যাটালিয়নের কালিরহাট বিওপির টহল দলের সক্রিয় উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা পিছু হটে। ফলে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই তিন নাগরিককে নিয়ে তারা ভারতের অভ্যন্তরে ফিরে যায়।
সীমান্ত এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি নজরদারি বৃদ্ধি করেছে। স্থানীয় জনগণের সহযোগিতায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
সংবাদটির ওপর ভিত্তি করে তাৎক্ষণিক একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুন তৈরি করুন।