close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

পাঁচবিবিতে সুষ্ঠ নির্বাচন ও নির্বাচনত্তোর সহিংসতা রোধে প্রসংশিত ইউএনওর সেলিম আহমেদ..

Md Babul Hossain avatar   
Md Babul Hossain
****

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ

জয়পুরহাট-১ ( পাঁচবিবি- সদর) আসনের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন  ও  উপজেলায়  নির্বাচনত্তোর  কোন প্রকার রাজনৈতিক সহিংসতার ঘটনা না ঘটার পিছনে বড় অবদান রেখেছেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা সেলিম আহমেদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষনার পর থেকে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলের প্রতিদ্বন্ধী প্রার্থীদের প্রতি নির্দেশনার  পাশাপাশি  দ্বন্ধে জড়িয়ে উত্তপ্ত পরিস্থিতি  সৃষ্টির না করার  জন্য সংশ্লিষ্ট  সকলের প্রতি  অনুরোধ  জানান তিনি ।
অপরদিকে জয়পুরহাট-১ আসনে ৫জন প্রতিদ্বন্ধি প্রার্থীর মধ্যে একজন বিত্ত ও প্রতাপশালী প্রার্থী উপজেলার বাসিন্দা হওয়ায় তার প্রভাব বিস্তার নিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে কালো টাকার ছড়াছড়ি ও সংহিতায় জড়ানোর সম্ভাবনা থাকলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার সেলিম আহমেদ তা দক্ষতার সহিত নিয়ন্ত্রন করেন।
অবাধ, নিরেপক্ষ ও সুষ্ঠু ভোট গ্রহনের লক্ষ্যে সরকারী প্রজ্ঞাপন এবং জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তার নির্দেশনায় উপজেলায় গতানুগতিক ভাবে ছাড়াও নিজেস্ব বিবেচনায়  প্রিজাইডিং,  সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার দক্ষতার সহিত বাছাই করেন। ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণেও সুষ্ঠু ভোট গ্রহণে কঠোর নির্দেশনা প্রদান করেন।
সদ্য সমাপ্ত  নির্বাচনে উপজেলায়  ৬৯ টি ভোট কেন্দ্রের মধ্যে অতি  ও সাধারণ ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণ করে সেগুলোতে সিসি ক্যামেরার আওতায় এনে সহ  আইনশৃংখলা বাহিনীর বাড়তি নজরদারির ব্যবস্থা করেন।
অপরদিকে ভোটের দিন সাধারণ ভোটারা নির্বিঘেœ ভোট কেন্দ্রে যেতে পারেন সে জন্য আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের টহল দলের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি, পুলিশের ৮ টি মোবাইল টিম, পুলিশের ১ টি, আনসার বাহিনীর ২ টি  স্ট্রাইকিং টিম  ছাড়াও  অফিসার  সহ মোট ২শ ৭৫ জন পুলিশ সদস্য  দায়িত্বে নিয়োজিত করেন। এসব আইন শৃংখলা বাহিনীর সদস্যদের ৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৫টি গ্রæপে ভাগ করে দেন।  পাশাপাশি তিনি নিজে গোয়েন্দা সদস্য, উপজেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধিদের সহিত সার্বক্ষণিক যোগাযোগ করে প্রতি ভোট কেন্দ্রের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন। নির্বাচনী ফলাফলও দ্রæত সময়ে ঘোষনা করেন । একারণে স্থানীয় মানুষ তার নির্বাচনী কাজে সক্ষমতার ভূয়াশী প্রসংশা  করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার সেলিম আহমেদ জানান, উপজেলায় মোট ৬৯ টি ভোট কেন্দ্রে খুবই সুন্দর ও সুষ্ঠু ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কোন কেন্দ্রেই কোন ধরনের সমস্যার সৃষ্টি  হয়নি। আমাদের পক্ষ থেকে আমি একটি সুষ্ঠু ও  নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার চেষ্টা করেছি এবং আমার মনে হয় এ উপজেলায় নির্বাচনে নিরপেক্ষতার বিষয়ে কোন ধরনের আপত্তি নেই। ভোটারগন উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং ভোটারের উপস্থিতি ছিল লক্ষনীয়। প্রত্যেক টি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে এবং নিরপেক্ষ প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের মাধ্যমে স্বচ্ছতার সাথে ভোট গ্রহণ করা হয়েছে। এছাড়াও প্রার্থীরাও নির্বাচনী আচরণ বিধি মেনেই তাদের কার্যক্রম পরিচালনা করেছে। সার্বিকভাবে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব,মিডিয়া কর্মী এবং প্রত্যেক ভোটার সুষ্ঠু নির্বাচন করার জন্য সকল প্রকার সহযোগিতা করেছেন। এজন্য ভোটার, ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়া কর্মীদের ধন্যবাদ জানান।

মোঃ বাবুল হোসেন,
পাঁচবিবি (প্রতিনিধি) জয়পুরহাট।
01713-722720,

Inga kommentarer hittades


News Card Generator