close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টের প্রথম অঘটন ঘটাল জিম্বাবুয়ে!..

Bakhtiar S. avatar   
Bakhtiar S.
টি-২০ বিশ্বকাপ ২০২৬ 'বি' গ্রুপের ম্যাচ। মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া বনাম জিম্বাবুয়ে। টুর্নামেন্টের ১৯ নম্বর ম্যাচ এটা।..

আজ (১৩ ফেব্রুঃ) কলম্বোর প্রেমাদাসায় অনুষ্ঠিত এ ম্যাচে টসে জয়লাভ করে অস্ট্রেলিয়া প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায়। 

জিম্বাবুয়ে দল তাদের ওপেনার ব্রায়ান বেনেটের অপরাজিত ৬৪ (৫৬) রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ২ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে। দলের পক্ষে এছাড়া রায়ান বার্ল ও টি. মারুমানি উভয়ে ৩৫ করে এবং শেষদিকে দলনায়ক সিকান্দার রাজা ২৫ (১৩) রানের ক্যামিও খেলেন। অজিদের পক্ষে ১টি করে উইকেট পান এম. স্টইনিস ও সি. গ্রীন। 

১৭০ রানের টার্গেটে খেলতে নেমে অজি দল ১৯.৩ ওভারে অলআউট হয়ে যায় ১৪৬ রানে। তাদের পক্ষে ম্যাট রেন্'শ সর্বোচ্চ ৬৫ (৪৪) রান করেন। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল করেন ৩১। আফ্রিকান দলটির হয়ে বি. মুজারাবানি ৪টি ও বি. ইভান্স ৩টি উইকেট লাভ করেন। 

২৩ রানে জয়ের মাধ্যমে রীতিমত আপসেট ঘটিয়ে দেয় জিম্বাবুয়ে! আর এটাই চলমান টি-২০ বিশ্বকাপের প্রথম বড় অঘটন! ম্যাচসেরা মনোনীত হন তাদের ডানহাতি পেসার মুজারাবানি। তার বোলিং ফিগার ছিল ৪-০-১৭-৪। 

 

[তথ্যঃ গুগল ও ক্রিকবাজ।]

没有找到评论


News Card Generator