মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি ) : যশোরের অভয়নগরে যশোর-খুলনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবুল কালাম খা (৫০) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত আবুল কালাম খা উপজেলার চেঙ্গুটিয়া চাপাতলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আবুল কালাম খা সাইকেলে করে নিজের বাগান থেকে সবজি নিয়ে স্থানীয় বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে আলীপুর নামক স্থানে পৌঁছালে খুলনাগামী একটি দ্রুতগামী ট্রাক পেছন দিক থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটির গতি ছিল অত্যন্ত বেশি, আর ধাক্কায় আবুল কালামের শরীর মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়
স্থানীয়দের ভাষ্যমতে, যশোর-খুলনা মহাসড়কের এই অংশে অতিরিক্ত গতিতে যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। তারা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেছেন (ছবি সংগৃহীত)