close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

অভিযোজন বিষয়ক স্কুল পর্যায়ে বক্তৃতামালা 

Ranajit Barman avatar   
Ranajit Barman
বুধবার (১৮ ফেব্রুয়ারী)  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ে বারসিকের আয়োজনে  স্থানীয় অভিযোজন বিষয়ক স্কুল পর্যায়ে বক্তৃতামালা অনুষ্ঠিত হয়।..

 অভিযোজন বিষয়ক স্কুল পর্যায়ে বক্তৃতামালা 

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ বুধবার (১৮ ফেব্রুয়ারী)  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ে বারসিকের আয়োজনে  স্থানীয় অভিযোজন বিষয়ক স্কুল পর্যায়ে বক্তৃতামালা অনুষ্ঠিত হয়।

 বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, সহকারী শিক্ষক জাকির হোসেন, সুব্রত কুমার ঘোষ, মো. নুরুল হক, এম.এম মজনু এলাহী, বারসিক কর্মকর্তা বরষা গাইন। 

 ক্যাম্পেইন ফ্যাসিলিটেটর স.ম ওসমান গনী'র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন নিরব কৃষি বিপ্লবের পথিকৃৎ ও ধূমঘাট এগ্রোইকোলজি লার্ণিং সেন্টারের তত্ত্বাবধায়ক অল্পনা রানী মিস্ত্রি, পানখালী এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক কনিকা রানী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রীণ কোয়ালিশনের সদস্য নিমাই মন্ডল প্রমূখ। 

বক্তারা বক্তব্যে বলেন, ক্ষুদ্র দেশ হয়ে আমরা জলবায়ু পরিবর্তন থামাতে পারবো না, তবে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে টিকে থাকার সক্ষমতা আমাদের অর্জন করতে হবে।শুধু কৃষি ব্যবস্থা এগিয়ে গেলে হবে না প্রাণ প্রকৃতি সুরক্ষার মধ্য দিয়ে কৃষি ব্যবস্থা এগিয়ে গেলে পরিবেশ ভালো থাকবে এবং আমরা নিরাপদ খাদ্য ব্যবস্থা তৈরী করতে পারবো। এজন্য রাসায়নিকের ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতিতে চাষাবাদ করতে হবে। পোকামাকড় দমনে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব পদ্ধতিতে ক্ষতিকর কীটপতঙ্গ দমন করতে হবে। তবেই পরিবেশ ও জীববৈচিত্র্য টিকবে এবং বিষমুক্ত নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে নানা বিধ অচাষকৃত উদ্ভিদ, স্থানীয় বীজ প্রদর্শনী ও ফেস্টুনের মাধ্যমে উপকূলীয় কৃষি ও স্থানীয় অভিযোজন কৌশলের গুরুত্ব উল্লেখ পূর্বক  নিরাপদ খাদ্য নিশ্চিতে আগামী প্রজন্মের সক্রিয়  অংশগ্রহণ আহবান জানানো হয়।

ছবি- শ্যামনগরে স্থানীয় অভিযোজন বিষয়ক স্কুল পর্যায়ে বক্তৃতামালা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান শিক্ষক নাজমুল হোসেন।

 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator