close

লাইক দিন পয়েন্ট জিতুন!

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পেল বিআরটিএ’র ২৫ লাখ টাকার চেক..

মাজহারুল ইসলাম avatar   
মাজহারুল ইসলাম
****

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক অনুমোদিত ৫টি পরিবারের মধ্যে মোট ২৫ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন।

চেক বিতরণকালে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন,

“সড়ক দুর্ঘটনায় প্রিয়জন হারানোর ক্ষতি কখনোই অর্থ দিয়ে পূরণ করা যায় না। তবে সরকার নিহত পরিবারের পাশে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করছে। একইসঙ্গে দুর্ঘটনা রোধে সবাইকে আরও সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন,

“আইন মেনে যানবাহন চালানো এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান, বিআরটিএ নরসিংদী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বখতিয়ার উদ্দিন, মোটরযান পরিদর্শক মো. রাসেল হোসেন, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. মিনহাজ উদ্দীন আহমেদসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

এ সময় বিআরটিএ’র সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বখতিয়ার উদ্দিন বলেন,

“সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার যেন দ্রুত সহায়তা পায়, সে লক্ষ্যে আবেদন প্রক্রিয়া সহজ করা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুসরণ করলে স্বচ্ছতার সঙ্গে অনুদান প্রদান করা হয়।”

নিহতদের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করা হলে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রতিটি নিহত ব্যক্তির জন্য ৫ লাখ টাকা করে অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিআরটিএ সূত্রে জানানো হয়, দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমাণসহ নির্ধারিত ফরমে আবেদন করলে ট্রাস্টি বোর্ড আবেদন যাচাই-বাছাই শেষে আর্থিক সহায়তা মঞ্জুর করে।

Hiçbir yorum bulunamadı


News Card Generator