close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

নির্বাচন পরবর্তী সময়ে ভালুকায় পৌর বিএনপির সৌজন্য সাক্ষাৎ..

ইমন সরকার avatar   
ইমন সরকার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দলীয় সংহতি ও সৌহার্দ্য বজায় রাখার অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকা উপজেলায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ।..

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে ভালুকা পৌর বিএনপির উদ্যোগে ৩নং ওয়ার্ডের কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচন পরবর্তী সময়ে ঐক্য ও পারস্পরিক আস্থার বার্তা দেন।

 

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান। আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুদ্দিন আহমেদ, আহসান উল্লাহ খান রুবেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, বিএনপি নেতা আবুল কাশেম, অলি উল্লাহ খান, মজিবর রহমান সহ পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

 

নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের পরেও জনগণের পাশে থাকা এবং তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখাই দলীয় রাজনীতির শক্ত ভিত্তি। তারা ভবিষ্যতেও এলাকার উন্নয়ন, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

Nessun commento trovato


News Card Generator